Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

গৃহযুদ্ধের ছায়া ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সন্দেহের মধ্যেই মিয়ানমারে সাধারণ নির্বাচন শুরু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টায় ভোটকেন্দ্র খোলা হয়।

সূর্য ওঠার পর থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের আসতে দেখা গেছে। তবে দেশটির সামরিক সরকার আয়োজিত এই ভোটকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে অভিহিত করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কঠোরভাবে নিয়ন্ত্রিত নির্বাচন দেশটির ৩৩০টি টাউনশিপের প্রায় এক-তৃতীয়াংশে হচ্ছে। তবে চলমান গৃহযুদ্ধের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বিস্তীর্ণ এলাকা এখনও ভোটগ্রহণের বাইরে রয়ে গেছে, যেখানে সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষ চলছে।

প্রথম ধাপের ভোটগ্রহণের পর আগামী ১১ জানুয়ারি ও ২৫ জানুয়ারি আরও দুটি দফায় ভোট অনুষ্ঠিত হবে। তবে মোট ৬৫টি টাউনশিপে ভোটগ্রহণ পুরোপুরি বাতিল করা হয়েছে।

ফলে দেশটির অন্তত ২০ শতাংশ মানুষ এই পর্যায়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের প্রায় পাঁচ বছর পর ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়, যা পরে রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। পর্যবেক্ষকদের মতে, চীনের সমর্থনে জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতা বৈধ ও সুসংহত করতে চাইছে।

সামরিক সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিসহ ছয়টি দল সারাদেশে প্রার্থী দিয়েছে। তবে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ প্রায় ৪০টি দল নিষিদ্ধ। সু চি ও তার দলের শীর্ষ নেতারা কারাবন্দি বা নির্বাসনে রয়েছেন।

নতুন একটি আইনের আওতায় নির্বাচন বিরোধিতা বা ব্যাঘাতের অভিযোগে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নির্বাচন প্রচারণামূলক একটি চলচ্চিত্রের সমালোচনা করায় চলচ্চিত্র পরিচালক মাইক টি, অভিনেতা কিয়াও উইন হটুট ও কৌতুক অভিনেতা ওহন ডাইংকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, মিয়ানমারে মতপ্রকাশ, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার কোনও পরিবেশ নেই। তিনি বলেন, সাধারণ মানুষ সব দিক থেকেই চাপে রয়েছে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ভোট বর্জনের হুমকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে আওয়ামী লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে : হাসনাত

1

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

2

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

3

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

4

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

5

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

6

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

7

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

8

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

9

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

10

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

11

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

12

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

13

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

14

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

15

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

16

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদে

17

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

18

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

19

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

20
সর্বশেষ সব খবর