Deleted
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন জারি

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি সংসদীয় আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে আজ শনিবার (১০ জানুয়ারি) ইসির পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। স্থগিত হওয়া আসন দুটি হলো— ৬৮ পাবনা-১ এবং ৬৯ পাবনা-২

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, গত ৫ জানুয়ারি আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই দুটি আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল ইসি। যেখানে পুরো সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন করা হয়।

তবে এই সীমানা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও ২ আসনের সীমানা সংক্রান্ত আগের গেজেট স্থগিত করার আদেশ দেন। এই আইনি জটিলতার কারণেই কমিশন আসন দুটির নির্বাচনী কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে এই স্থগিতাদেশের খবর প্রকাশিত হলে ইসির জনসংযোগ শাখা থেকে তা ‘সঠিক নয়’ বলে দাবি করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলে আজ শনিবার বিকেলে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “হাইকোর্টের নির্দেশ আমরা পেয়েছি। কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল। এই অসম্পূর্ণতা দূর করে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।”

গতকাল কেন অস্বীকার করা হয়েছিল—এমন প্রশ্নে সচিব জানান, গতকাল মৌখিকভাবে যা বলা হয়েছিল, আজ তা লিখিতভাবে চূড়ান্ত করা হলো। বর্তমানে পাবনার এই দুই আসনে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত কোনো মোবাইল কোর্ট বা আপিল শুনানিও কার্যক্রম স্থগিত থাকবে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

1

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

2

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

3

ঝিনাইদহে রমরমা সুদের কারবারে পথে বসছে হাজারো মানুষ

4

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

5

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

6

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

7

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

8

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

9

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

11

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

12

প্রচলিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি ফিরবে না: জামায়াত আমির

13

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

14

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

15

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

16

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

17

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

18

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

19

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

20
সর্বশেষ সব খবর