Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে সংগঠনটি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করে চলে যাওয়ার পরপরই তারা ফের রাস্তায় নেমে আসে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর ফলে ওই এলাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে যায়।

অবরোধ ও বিরতির কারণ: এর আগে শরিফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে লাগাতার অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ইনকিলাব মঞ্চ। সেই অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর থেকে তারা শাহবাগে অবস্থান নেয় এবং সারারাত সেখানেই থাকে।

তবে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাদির কবর জিয়ারত করতে আসার কথা থাকায় কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়। সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারেক রহমান শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে গেলে তারা পুনরায় শাহবাগ অবরোধ করবেন। সেই ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় তারা আবারও শাহবাগ মোড় দখলে নেন।

দাবি ও অবস্থান: বিক্ষুব্ধ নেতাকর্মীরা হাদি হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ রাজপথ ছাড়বেন না তারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

1

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

2

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

3

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

4

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

5

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

6

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

7

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

8

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

9

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

10

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

11

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

12

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

13

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

14

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

15

আমরা চাই সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফশিল: নাহিদ

16

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

17

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

18

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

19

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

20
সর্বশেষ সব খবর