Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খুন

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খুন

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার হোটেল কর্মী মিলন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জানিয়েছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানায় র‌্যাব। এর আগে রাতে বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ জানায়, গ্রেপ্তার মিলন মল্লিকের সঙ্গে নিহত স্কুলছাত্রী লিলির সু-সম্পর্ক ছিল। তবে এই সম্পর্কের সুবাদে সে বিভিন্ন সময় আকার-ইঙ্গিতে লিলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করত এবং লিলির পরিবার বাসা থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায়।

পরবর্তীতে সেই পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাসায় একা পেয়ে মিলন লিলিকে তার সঙ্গে পালিয়ে যেতে প্রস্তাব দেয়।

কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে লিলি তাকে জানায়, হোটেল মালিকের মেয়ে হয়ে সে কর্মচারীর সঙ্গে যাবে না। সেই সঙ্গে লিলি মিলনকে ‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে’ নিষেধ করে।

একপর্যায়ে নিজের এমন অনৈতিক প্রস্তাবে সহযোগিতা না করার কারণে মিলন এই হত্যাকাণ্ড ঘটায়। তবে অধিকতর জিজ্ঞাসাবাদ ও বিস্তর তদন্তে নৃশংস এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছে র‌্যাব।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকালে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’র বাসায় ফাতেমার রক্তাক্ত মরদেহ দেখতে পায় তার বোন শোভা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা আক্তার লিলি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের প্রীতম ভিলার একটি বাসায় ভাড়া থাকত।

নিহতের বড় বোন শোভা গণমাধ্যমকে জানান, জমিজমা-সংক্রান্ত বিষয়ে তাদের বাবা-মা গত বুধবার (৭ জানুয়ারি) গ্রামের বাড়িতে গিয়েছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। ঘটনার দিন তিনি দুপুর দেড়টার দিকে ফাতেমাকে বাসায় রেখে জিমনেসিয়ামে যান। জিম থেকে ফিরে তিনি দেখেন গেট লাগানো থাকলেও ঘরের দরজা খোলা এবং ভেতরে সবকিছু এলোমেলো। শোভা বলেন, ‘বাসার ভেতরে বড় একটি পাতিলের মতো জিনিসের নিচে আমার বোনকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম মাথায় আঘাত পেয়েছে। পরে হিজাব খুলে দেখি গলায় রশি প্যাঁচানো এবং গলা বঁটি দিয়ে কাটা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

1

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

2

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

3

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

4

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

5

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

6

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

7

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

8

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

9

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

10

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

11

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

12

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

13

মৃত্যুর সংবাদ গুজব, ইমরান খান বেঁচে আছেন: কারা কর্তৃপক্ষ

14

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

15

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

16

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

17

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

18

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

19

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

20
সর্বশেষ সব খবর