Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

মেঘনা নদীতে ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ এবং ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতেই লঞ্চ দুটির রুট পারমিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা করার প্রক্রিয়া চলছে। 

এদিকে, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শুক্রবার (২৬ ডিসেম্বর) সদরঘাট টার্মিনালে সংরক্ষিত দুর্ঘটনাকবলিত ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি পরিদর্শন করেন। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে এমভি অ্যাডভেঞ্চার-৯ ও এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

1

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

2

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

3

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

4

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

5

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

6

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

7

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

8

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

9

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

10

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

11

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

12

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

13

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

14

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

15

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

16

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

17

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

18

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

19

দাওরায়ে হাদিসের সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার, আসিফ নজরুলকে ধন্

20
সর্বশেষ সব খবর