Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী রয়েছেন ৮৯১ জন। এর মধ্যে শত কোটিপতি প্রার্থী রয়েছেন ২৭ জন।

প্রার্থীদের দাখিল করা সম্পদের হলফনামা বিশ্লেষণের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)।

সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এবারের নির্বাচনে ইসলামপন্থি দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বড়ো আকারে বেড়েছে। মোট প্রার্থীর ৩৬ শতাংশেরও বেশি ইসলামপন্থি দলের। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলেও জানান ইফতেখারুজ্জামান।আইনের মাধ্যমে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। বিএনপির ৫৯ শতাংশ প্রার্থী আর জামায়াতের ২২ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত।
হলফনামায় সম্পদ গোপনের প্রবণতা থাকলেও তা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যর্থ বলেও অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক। ক্ষমতা, অর্থ, পেশিশক্তি এবং ধর্মের কাছে রাজনীতি জিম্মি দশায় পরিণত হচ্ছে বলেও অভিযোগ তার।
 
এবারের নির্বাচনে ২১ জন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিলেও, টিআইবির তথ্য অনুযায়ী অন্তত দুজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। একইসঙ্গে হলফনামায় দাখিল করা প্রার্থীদের বেশ কয়েকজনের সম্পদ গোপনের বিষয়টিও তুলে ধরে টিআইবি।


 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

1

তারেক রহমানকে কটূক্তি করে গ্রেফতার হওয়া শিক্ষকের জামিন মঞ্জু

2

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

3

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

4

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

5

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

6

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

7

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দ

8

সুন্দরবনে যৌথ অভিযান: ডাকাত মাসুমের জিম্মিদশা থেকে পর্যটক ও

9

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

10

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

11

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

12

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহ

13

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

14

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

15

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

16

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

17

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

18

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

19

ইয়েমেনে সামরিক হামলা করবে সৌদি নেতৃত্বাধীন জোট

20
সর্বশেষ সব খবর