Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ বিএনপি নেতার

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ বিএনপি নেতার

রংপুর প্রতিনিধি: দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার এক বিএনপি নেতা। পদত্যাগকারী ওই নেতার নাম গোলাম রব্বানী। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে জনসমক্ষে দুধ দিয়ে গোসল করে তিনি এই ঘোষণা দেন। ব্যতিক্রমী এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গোলাম রব্বানী জানান, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত। গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের ভোটে তিনি ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন। কিন্তু ইউনিয়ন কমিটির নেতাদের কর্মকাণ্ডে তিনি হতাশ।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘দলের ইউনিয়ন কমিটির নেতারা বালু মহলের দুর্নীতির সঙ্গে জড়িত। তারা মন্ডলেরহাটে একটি ল্যাম্পপোস্ট পর্যন্ত বিক্রি করে খেয়েছেন। নেতাদের এসব অপকর্মের কারণে আমাকে বাড়িতে ও সমাজে কটাক্ষ শুনতে হয়। তাই আমি দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে অভিযুক্ত নেতাদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

এদিকে গোলাম রব্বানীর অভিযোগকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া। তিনি বলেন, ‘‘গোলাম রব্বানীর পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বিএনপিতে ‘গুপ্ত জামায়াত’ হিসেবে ছিলেন। ডিশের ব্যবসা ও স্থানীয় গ্রুপিংয়ের কারণে তিনি সভাপতি হয়েছিলেন।’’

ইলিয়াস মিয়া উল্টো অভিযোগ করে বলেন, ‘‘কয়েক মাস আগে তিনি ভিডব্লিউবি (VWB) কার্ড চেয়েছিলেন। আমরা জনপ্রতিনিধি না হওয়ায় তা দিতে পারিনি। এরপর থেকেই তিনি দলের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন। দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’

জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

1

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

2

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

3

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

4

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

5

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

6

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আ

7

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

8

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

9

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

10

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

11

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

12

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মা

13

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

14

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

15

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’

16

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

17

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

18

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

19

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

20
সর্বশেষ সব খবর