Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিশেষ করে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার সংসার জীবন নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন চলছে। তাদের বিচ্ছেদ হয়েছে বলে নেটমাধ্যমে জল্পনা চলছে দীর্ঘদিন। এই তুমুল চর্চার মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে সৃজিত, মিথিলা ও তাদের মেয়ে আইরার একটি ছবি ভাইরাল হয়েছে।

সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। মূলত, এই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন।

কিন্তু অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল, অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা ফের এক হয়েছেন—এটা নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই।

এদিকে, মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। এই বিষয়ে মিথিলাও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন।

সে সময় মিথিলা বলেছিলেন, "২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।" সঞ্চালক যখন সরাসরি জানতে চান সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা, তখন মিথিলা রহস্য রেখে উত্তর দেন, "এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।"

তবে সৃজিত এখনও তার স্বামী কিনা, এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন, "হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।"

অভিনেত্রীর এমন কৌশলী উত্তর দুই বাংলার বিনোদন জগতে এখন তুমুল আলোচনার বিষয়। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

1

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

2

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

3

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

4

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

5

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

6

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

7

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

8

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

9

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

10

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

11

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহা

12

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

13

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

14

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

15

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

16

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

17

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

18

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

19

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

20
সর্বশেষ সব খবর