Deleted
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরকার

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরকার

মায়ানমারের সামরিক সরকার (জান্তা) রবিবার ঘোষণা দিয়েছে, দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক সাধারণ ক্ষমার অংশ হিসেবে ছয় হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে চলা বিক্ষোভ ও রাজনৈতিক আন্দোলনের সময় হাজার হাজার প্রতিবাদকারী ও রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই অভ্যুত্থান মায়ানমারের স্বল্পস্থায়ী গণতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়।

জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, জান্তা প্রধান মিন অং হ্লাইং ৬ হাজার ১৩৪ মায়ানমারের নাগরিক বন্দিকে ক্ষমা করেছেন।

পৃথক আরেক বিবৃতিতে জানানো হয়, ৫২ জন বিদেশি বন্দিকেও মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। নিরাপত্তা পরিষদের মতে, ‘মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায়’ এই বার্ষিক সাধারণ ক্ষমা দেওয়া হচ্ছে। এ বছর মায়ানমার ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার ৭৮ বছর পূর্তি উদযাপন করছে।

রবিবার ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারের বাইরে শত শত মানুষ তাদের স্বজনদের মুক্তির অপেক্ষায় ছিলেন বলে জানান বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক।

অনেকের হাতে বন্দিদের নাম লেখা কাগজ দেখা যায়। কারাগারের বাইরে অপেক্ষারত এক ব্যক্তি বলেন, ‘আমি আমার বাবার মুক্তির অপেক্ষায় আছি। রাজনীতি করার কারণে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘তার সাজা প্রায় শেষের পথে। আশা করছি, খুব শিগগিরই তিনি মুক্তি পাবেন।’ নিরাপত্তাজনিত কারণে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। ইনসেইন কারাগারটি মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগে কুখ্যাত।

সূত্র : ইরাবতী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার এতিম শিশুদের মুখে ইসরাইলি গণহত্যার বর্ণনা

1

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

2

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

3

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

4

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

5

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

6

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

7

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

8

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

9

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

10

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

11

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

12

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

13

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

14

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

15

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

16

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

17

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

18

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

19

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

20
সর্বশেষ সব খবর