Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো তথ্য নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। 

শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাওয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় একদিন দেরি হতে পারে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি। যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি।

এ ধরনের ঘটনায় একদিনে বা সাতদিনে কোনও অগ্রগতি ঘটে না জানিয়ে তিনি বলেন, আমরা অপেক্ষা করব। দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কী রিঅ্যাকশন পাওয়া যায়। তবে একটা রিঅ্যাকশন দেখেছি যে তারা বিষয়টা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক।

আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। কারণ তারা কোনো স্টেট নয়। যেমন আমরা মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে করতে পারি স্টেট হিসেবে। তবে অনেক কিছুই স্পষ্ট করা যায় না। এ ধরনের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

1

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

2

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

3

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

4

মসজিদ ভেঙে মন্দির নির্মাণ, ভারত নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস

5

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

6

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

7

গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, অবস্থা এখনো আ

8

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম

9

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

10

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

11

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

12

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

13

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

14

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

15

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

16

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

17

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

18

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

19

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

20
সর্বশেষ সব খবর