Deleted
প্রকাশ : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। আওয়ামী লীগ একটা অসভ্য দল। তাদের (রাজাকার ও আল বদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি দলকে ইঙ্গিত করে এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা আল বদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? 

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ এটা অসভ্য দল। তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু। বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না। শুধু মুসলমানের লেবাস আছে।’

মির্জা আব্বাস দেশবাসীকে এসব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, ‘আমি জনগণকে অনুরোধ করব, এসব মানুষের হাত থেকে বাঁচুন।’

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবের দুর্নীতির মামলায় প্রতিবেদন পেছাল ৪ মাস

1

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

2

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

3

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

4

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

5

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

6

রাজাকার বলায় জামায়াত-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

7

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

8

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

9

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

10

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

11

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

12

আমরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি: সেনাপ্রধান

13

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

14

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

15

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

16

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

17

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

18

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

19

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

20
সর্বশেষ সব খবর