Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

কুমিল্লার দাউদকান্দিতে একটি মোটরসাইকেল, অটোরিকশা এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষে দগ্ধ হয়ে শিশুসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল এবং অটোরিকশা আগুনে পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

তিনি জানান, একটি মোটরসাইকেল এবং একটি অটোরিকশা যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুনের সূত্রপাত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।    


নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনায় কবলিত বাস, অটোরিকশা এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

1

আপনাদের ভালোবাসা আমাদের শক্তি জুগিয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে আগাম

2

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

3

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

4

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

5

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

6

মেয়েদের কাছে ছেলেদের হার

7

১৪ জনকে সাথে নিয়ে শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

8

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

9

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

10

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

11

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

12

রংপুরে স্পিরিট পানে মৃত্যুর মিছিল; ৩ দিনে প্রাণ হারালেন ৬ জন

13

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

14

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

15

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

16

বাউলের কটূক্তি: মানিকগঞ্জে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন, বিশৃ

17

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

18

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকি

19

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলে

20
সর্বশেষ সব খবর