Deleted
প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। তার বাড়ি লক্ষ্মীপুর সদরে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের সামনের সড়কে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মামুনকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম এস এম ইকবাল এবং তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।

নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে নিহত ব্যক্তির ফোন থেকেই তাকে কল করে ঘটনার বিষয়ে জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারিক সাইফ মামুনের পরিচয় শনাক্ত করেন। ফাইজুল হক অপু আরও জানান, নিহত তারিক সাইফ মামুন একজন ব্যবসায়ী ছিলেন এবং গাজীপুরে তাদের পরিচয় হয়েছিল।

এদিকে, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের রাস্তায় গোলাগুলির শব্দ শোনা যায়। শব্দ শুনে হাসপাতালের মূল ফটকের সামনের রাস্তায় গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

1

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

2

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

3

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হা

4

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে বিএনপি: মির্জ

5

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

6

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

7

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

8

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

9

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

10

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

11

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

12

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

13

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

14

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

15

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

16

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

17

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

18

ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চাল

19

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

20
সর্বশেষ সব খবর