Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্টা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রশংসিত।

সোমবার (১৫ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সাখাওয়াত হোসেন একই সঙ্গে নৃশংস এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা সবসময় সাহস, পেশাদারিত্ব ও আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সুদানে কর্তব্যরত অবস্থায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর শহীদ হওয়া আমাদের জন্য গভীর বেদনার।

তিনি বলেন, বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিয়োজিত অবস্থায় এই বীর সেনাসদস্যদের আত্মত্যাগ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস হামলার ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ এবং আরও ৮ জন শান্তিরক্ষী মারাত্মকভাবে আহত হন।

নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শহীদ শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ ঘটনায় আহত ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহবান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

1

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

2

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

3

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

4

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

5

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

6

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

7

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

8

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

9

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

10

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

11

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

12

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

13

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

14

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

15

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

16

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

17

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

18

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

19

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

20
সর্বশেষ সব খবর