Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না।’’ তিনি নব্বই এবং চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একাত্তরের ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্য ও নতুন রাজনৈতিক বাস্তবতা: বৈঠকে তারেক রহমান সাম্প্রতিক অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘‘সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে। এই সুযোগ কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে হবে।’’

নির্বাচন ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ: বৈঠকে উপস্থিত বাম নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি এই ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাম নেতাদের বক্তব্য: বৈঠক শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘‘তিনি (তারেক রহমান) একটা কথা বলেছেন, যা তিনি ২৫ ডিসেম্বর দেশে ফেরার দিনও বলেছিলেন—একাত্তরের মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই একাত্তর, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেগুলোকে ধরেই আমাদের অগ্রসর হতে হবে।’’

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: সাক্ষাৎকালে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

1

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

2

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

3

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

4

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

5

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

6

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

7

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

8

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

9

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

10

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

11

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

12

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

13

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

14

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

15

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

16

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

17

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

18

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

19

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

20
সর্বশেষ সব খবর